শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

দেয়ালে নোটিশ সাঁটিয়ে কাউন্সিলর কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা

reporter / ৩১১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
দেয়ালে নোটিশ সাঁটিয়ে নিজের কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা দিলেন চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম। আর এটিকে পজেটিভ হিসেবেই দেখছেন সেবাপ্রার্থীগণ।
১০ মে বুধবার ওই কার্যালয়ে গিয়ে দেয়ালে টানানো ওই নোটিশ নজরে আসে।
জানা যায়, স্বল্প শিক্ষা, ভাসমান জনপদ ও মাদকপ্রবণ এলাকার জন্য চাঁদপুর পৌর এলাকায় চিহ্নিত নাম ৭নং ওয়ার্ড। যেখানে বিশৃঙ্খলাময় জীবন কাটাতেই অনেকটা ব্যস্ত স্থানীয় অসহায় দুঃস্থ ওয়ার্ডবাসী। যারা সামান্য ঘটনা অঘটনার জন্যও অভিযোগ এবং প্রাপ্তির জন্য দৌঁড়ে ছুটে আসেন কাউন্সিলরের কাছে। আর তাই এসব সেবাপ্রার্থীদের মধ্যে একটি ইতিবাচক ধারণা সৃষ্টি করতেই নিজ কার্যালয়ের দেয়ালে ধূমপানমুক্ত নোটিশ সাঁটানোর উদ্যোগ নেন কাউন্সিলর।
এ বিষয়ে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের ভোটারদের অবস্থা সবাই ভালোভাবেই জানে। এখানে সারাক্ষণই ঘটনা অঘটনার জন্ম হয়। আর এসব কাজে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও পিছিয়ে নেই। তবে আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে এই ওয়ার্ডটিকে অনেকটাই সুশৃঙ্খলতায় আনতে সক্ষম হয়েছি। সেবাপ্রার্থীদের ধারণা বদলে দিতেই নোটিশ টানিয়ে কার্যালয়কে মাদকমুক্ত ঘোষণা করেছি। আমি যাতে সবসময় সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারি এজন্য সবার দোয়া চাই।


এই বিভাগের আরও খবর