শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

দ্বীনি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমার সবধরনের সহযোগীতা থাকবে ইনশাল্লাহ —-এম ইসফাক আহসান সিআইপি

reporter / ২৩৭ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লতরদী গ্রামে হালিমাতুস সাদিয়া (রাঃ) মডলে মহিলা মাদ্রাসার উদ্যোগে পবত্রি কুরআন তেলোয়াতকারী হাফেজ মোঃ মোবারক করিম ও জাহিদুল ইসলাম বাছরিকে সংর্বধনা দেওয়া হয়েছে। ৭ জুলাই শুক্রবার বিকালে সংবর্ধনা শেষে লতরদী ইসহাকিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে তাফসীরুল কুরআন মাহফলি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম ইসফাক আহসান সিআইপি। ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এবং মাওলানা ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব। সংবর্ধনা অনুষ্ঠানে দ্বীনি শিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও তার পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম ইসফাক আহসান। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, বিভিন্ন মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মডেল মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছেন তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। সরকার আলেম ওলামাদের যথাযথ সম্মান দিয়েছেন এবং আলেমদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের সন্তানদের আরো বেশি করে দ্বিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ পবিত্র কুরআনে হাফেজরাই হলেন আসল হিরো। দ্বীনি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমার সবধরনের সহযোগীতা থাকবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে আলেম ওলামাদের গুরুত্ব পূর্ণভূমিকা রয়েছে তাই আলেম ওলামাদেরকে সম্মান করা আমাদের দাযিত্ব ও কর্তব্য।


এই বিভাগের আরও খবর