শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

নগর ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস

reporter / ৪০৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে নামবে  
——-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বিশেষ প্রতিনিধি :
সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে নামবে বলে বিরোধী দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
১৫ অগাস্ট সোমবার বিকালে নগর ভবন প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক হুমকি-ধমকি প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ওরা বলে, আওয়ামী লীগ দৌঁড়ায়ে জায়গা পাইবো না। আমগো বঙ্গোপসাগরে ফালায়া দেবে। আমাদের পিঠের চামড়া নাকি রাখবো না। কত বড় কথা? আরে ব্যাটা এই মাসটা যাক। আগস্ট মাস শোকের মাস। এই মাসটা যাক। সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো। দেখি, কেমন ব্যাটা তোমরা। হ্যাডম থাকলে মাঠে আইসো।’
রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দুইটা নিয়া বইয়া থাকেন। কোথায়? এই প্রেস ক্লাবে আর পুরানা পল্টনে। এই দুই জায়গা থেকে বাইর হইতে পারেন না। একই মাল, একই জিনিস, একই নাম।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু (এখনও) আছে। এই ষড়যন্ত্র ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। একটার পর একটা অঘটন ঘটিয়েছে। ওরা কিন্তু তৎপর। সাপ কিন্তু মরে না, যতক্ষণ পর্যন্ত না তাকে পুরোপুরি না মারবেন। লেজে পাড়া দিয়া ছাড়তে নাই। এই সাপকে (ষড়যন্ত্রকারীদের) চিরতরে মারতে হবে। যেন বার বার ষড়যন্ত্র করে মানুষ হত্যা করতে না পারে।’
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।


এই বিভাগের আরও খবর