শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter / ২৬১ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ মার্চ) যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে  ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর মুন্সী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে নারায়ণপুর-জোড়পুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, শহীদ মিয়াজী, মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গ্রেফতার করে, নির্যাতন করে তাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। যেখানে যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মতলব উত্তর-দক্ষিণের বিএনপির কান্ডারী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. জালাল উদ্দিনের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন।
মিছিলে যুবদল নেতা সুমন প্রধান, রবিউল প্রধান, ছানাউল্লাহ, ইউসুফ মুন্সিসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর