শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নারায়ণপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

reporter / ৩৪২ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ  আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. রেজোয়ান বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রিয় চাঁদপুর এর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত,  নারায়নপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, মিঞা মো. মামুন কোষাদক্ষ মো. মোস্তফা কামাল ও ইব্রাহীম খলিল প্রমুখ। এর পূর্বে প্রেসক্লাবের ২০২২ সালের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
পরে ২০২৩ সালের কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি, মুহাম্মদ আরিফ বিল্লাহকে পুনরায় সভাপতি এবং দৈনিক বাংলাদেশ জার্নালের চাঁদপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।


এই বিভাগের আরও খবর