শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পুরানবাজারের পালপাড়ায় বিষ্ণু মন্দিরে সুজিত রায় নন্দীর নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

reporter / ২৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ডের পুরানবাজার পালপাড়াস্থ বিষ্ণু মন্দিরে নগদ অর্থ ও শাড়ী লুঙ্গি বিতরণ করেছেন।
৩ অক্টোবর সোমবার রাতে জাফরাবাদ পল্লী সেবক সংঘের শারদীয় দূর্গোৎসবের অষ্টমীর দিনে পূজো পরিক্রমায় গিয়ে তিনি এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। অশুভ শক্তি দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাচ্ছে। আমরা শুভ শক্তির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সেই সাম্প্রদায়িকতাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করবো।
এসময় বিষ্ণু মন্দিরের সভাপতি উত্তম কুমার গোষ্মামীর সভাপতিত্বে এবং পুরানবাজার জাফরাবাদ পল্লী সেবক সংঘের সাধারণ সম্পাদক বলাই চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, বিষ্ণু মন্দিরের সাধারন সম্পাদল দেব কুমার কুন্ডু, পুরানবাজার জাফরাবাদ পল্লী সেবক সংঘের সভাপতি সুভাস পোদ্দার প্রমূখ।


এই বিভাগের আরও খবর