শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পুরানবাজারে শহররক্ষা বাঁধের ওপর ভবন নির্মাণ করছেন।। ঝুঁকিতে বাঁধ

reporter / ২৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের পুরানবাজারের হরিসভা মন্দির সড়কের মোড়ে শহররক্ষা বাঁধের ওপর কামাল হাওলাদার নামের এক ব্যাক্তি ইট সিমেন্টের পাঁকা ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এটিকে তিনি আওয়ামীলীগের দলীয় কার্যালয় বানাবেন বলে প্রচারণা চালাচ্ছেন।
৭ নভেম্বর সোমবার দুপুরে নিজে দাঁড়িয়ে থেকে দলবল নিয়ে জোরকদমে শহররক্ষা বাঁধের ওপর কামাল হাওলাদারকে কাজ চালানোর সত্যতা পাওয়া যায়।
কথা হলে মোঃ কামাল হাওলাদার নিজেকে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পরিচয় দিয়ে বলেন, সামনে নির্বাচনকে ঘিরে দলের কার্যক্রমকে চাঙ্গা রাখতে চাই। আর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এখানে শহর রক্ষা বাঁধের ওপর পাকা ভবন বানানোর কাজ হাতে নিয়েছি। এটি হলে এখানে পুরানবাজারের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী এসে দলীয় কার্যক্রম করতে পারবে।
সব ছেড়ে এই শহর রক্ষা বাঁধ কেন? এতে যদি বাঁধ তলিয়ে যায়? বা সলিং এর কোন ক্ষতি হয় এর দায়ভার কে নিবে? এমন প্রশ্নের জবাবে মোঃ কামাল হাওলাদার বলেন, আমি দলের উর্দ্ধতনের সাথে কথা বলেছি। তারাই বলেছেন একটা সুন্দর জায়গায় ভবন করতে। এখন এখানে এই ভবন নির্মাণে যদি প্রশাসন বাঁধা দেয় তাহলে কাজ বন্ধ করে দিবো।
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে আলাপ করলে তারা বলেন, শহর রক্ষা বাঁধের হরিসভার মতো এমন ঝুঁকিপূর্ণ স্থানে দলীয় কার্যালয়ের নামে রং তামাশা করার কোন সিদ্ধান্ত সংগঠন কাউকে দেয়নি। জেলা আওয়ামীলীগ এমন কার্যক্রমকে কখনোই পশ্রয় দিবে না এবং এর সমর্থণও করেনা। যেকোন মূল্যে এই ভবন নির্মাণ কাজ অপসারণ করতে হবে। শহর রক্ষা বাঁধকে কোনভাবেই ঝুঁকিতে ফেলা যাবেনা। এই কাজ যে বা যারা করছে এর দায় কখনোই সংগঠন নিবে না।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, শহর রক্ষা বাঁধের হরিসভা মন্দির সড়কের মোড়ে পাঁকা ভবন নির্মাণের খবর পেয়ে ডিসি মহোদয়ের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। কামাল নামের ওই লোককে দ্রুত এই ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যদি এখনো এই কাজ চালিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর