শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা ভাবেন এবং চিন্তা করেন   ——জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

reporter / ৪৩২ ভিউ
আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

সাড়ে ৬শতাধিক জেলে ও পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে চাঁদপুরে যত শীতবস্ত্র আছে, তা যেন প্রকৃতপক্ষে যারা দুস্থ, শীতে কাতর, যারা শীতবস্ত্র কিনতে পারে না বা কিনতে কষ্ট হয় তারা যেন শীতবস্ত্র পান। তাঁর এই নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়নে শীতবস্ত্র ভাগ করে দিয়েছি, যেন চাঁদপুরের প্রত্যেকটি প্রত্যত্ব অঞ্চলে এই শীতবস্ত্র গুলো পৌঁছে যায়।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে সাড়ে ৬শতাধিক জেলে ও পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তাঁর যে অবদান তা যেন দেশের মানুষ জানতে পারে। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবেন এবং চিন্তা করেন। তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন তাঁর ভালোবাসার মানুষের কাছে এই শীতবস্ত্র পৌঁছে দেয়ার জন্যে যেন শীতার্ত মানুষগুলো উষ্ণতা পায় এবং কষ্টে না থাকে। শীতটা যেন কিছুটা হলেও আরামদায়ক হয়ে যায় তাঁর জন্যে এই আজকের এই কার্যক্রম।
জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মো. খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিকের, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোয়েব।
এদিনে ৪শ’ জেলে, ২শ’ জেলা পরিবহন শ্রমিক ও ৫০ জন ট্রাক লরি কার্ভাড ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর