শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

reporter / ৩৩২ ভিউ
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী  ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া গতকাল ১১ জুন শনিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিয়াজীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন ঢালির পরিচালনায় বক্তব্যে রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার,ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, অভিবাবক সদস্য মহিউদ্দিন মিজি, আমিনুল্লাহ আহছান মিয়াজী,ইব্রাহিম খান,জাহাঙ্গীর হোসাইন ।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ কবির আহমেদ ওসমানি।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ ড. হুজ্জাতুল্লাহ সাহেব।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিক্ষা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য এবছর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি থেকে এবছর  ১৬৬ জন পরিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ নিবে।


এই বিভাগের আরও খবর