শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

reporter / ৩৫১ ভিউ
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বীর মক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদ’র ৩য় মৃত্যু বার্ষিকী আজ ৩০ আগস্ট মঙ্গলবার।
জীবদ্দশায় তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল থেকেই ছাত্র রাজনীতিতে অংশ নেন। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব স্বনামের সাথে পালন করেছেন, পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত নিজস্ব পতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এই নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের গ্রামের বাড়ী পৌর এলাকার নোয়াগাঁও সাউদ বাড়িতে পবিত্র কোরআন খতম ও মিরপুর জামে মসজিদসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে সকলকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন মরহুমের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মাহবুব মোরশেদ।
উল্লেখ্য, ২০২০ খ্রি. এই দিনে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যু বরণ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


এই বিভাগের আরও খবর