শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকানসহ ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

reporter / ৩০৯ ভিউ
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাজারের নিজামের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে এ যাত্রায় রক্ষা পেল স্থানীয় বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী।
এবিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.সালাউদ্দিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি৷ তবে কি কারনে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি৷
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুন্নাহারসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর