শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

reporter / ২৭৮ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতে পৃষ্ঠ হয়ে ৩ সন্তানের জনক আলমাস হোসেন ( কুট্টি মনা ৪০) এর মৃত্যু হয়।
১১ মার্চ শনিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দের গাঁও এলাকার মনার বাড়িতে এ ঘটনা ঘটে। বিদ্যুতে পৃষ্ঠ কুট্টি মনা  মৃত মোশাররফ হোসেন ছোট ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার দুপুরে কুট্টি মনা নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুত পৃষ্ঠ হয়। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুতে পৃষ্ঠ হয়ে তিন সন্তানের জনক কুট্টি মনার মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর