শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর আত্মহত্যা

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেনীর ২ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১৬ জুন রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জমাদার বাড়ির আবুল বাশারের ছোট মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী হাবিবা আক্তার(১৬) ঘরের আড়াঁর সাথে ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যা করে। হাবিবা ধানুয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।
পরিবারের লোকজন জানান, রাতে বড় বোনের সাথে মোবাইল ফোনে কথা বলে ঘুমাতে যায়। এরপর রাতে তার বড় ভাবী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখে হাবিবা ঘরের আড়াঁর সাথে ঝুলে আছে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর আগেই তার শরীর নিথর হয়ে যায়। হাবিবার আত্মহত্যার ঘটনা স্থানীয়রা রহস্য জনক বলে মনে করছেন।
আত্মহত্যার সংবাদে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরন করেন।
একইদিন সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা ইউসুফ জমাদার বাড়ির আলমগীর হোসেনের ছেলে মানুরী ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো. সিয়াম হোসেন (১৫) বাবার সাথে অভিমান করে ইদুরের ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন সিয়ামের লাশ বাড়িতে নিয়ে আশে।
বিষ পানে আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং সুবিদপুর পূর্ব ইউনিয়নে দুই শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদে আমরা মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছি এবং আত্মহত্যারর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর