শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওপর হামলা, আহত ৭

reporter / ২৪৪ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের দিনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখের সমর্থক ও বাড়ি ঘরে ওপর হামলার ঘটনা ঘটেছে। একই দিন পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ৭জন আহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এবং পরে প্রার্থীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
দুই দফা হামলায় আহত হন বিদ্রোহী প্রার্থীর সমর্থক মন্তী খান (৪০) আমির হোসেন (৩৬) ও সাইফুল ইসলাম (৩৬), প্রার্থীর মা আজিমা বেগম (৫৩) বোন পপি বেগম (৩০) ফুফু তাহেরা বেগম (৫০) ও খায়েরের নেছা (৫৪)। এদের মধ্যে প্রথম তিনজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
বিদ্রোহী প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমি যাতে নির্বাচন থেকে সরে যাই। সেই অনুযায়ী আজ আমি প্রতীক নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. হোসেন মিন্টুর লোকজন আমার লোকজনের উপরে হামলা চালায়। সেখানে ৩জন আহত হয়।
তিনি বলেন, উপজেলার ঘটনার কিছুক্ষণ পরে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের আমার বাড়িতে হামলা করে। মোটর সাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে এসব হামলাকারীরা বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এসময় তারা আমার মা, দুই ফুফু এবং বোনকে পিটিয়ে আহত করে। পরে দ্রুত ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলে যাওয়া ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, ৯৯৯ এর ফোনের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, হামলার ঘটনায় আমাদের কাছে এখন কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


এই বিভাগের আরও খবর