শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে চাঁদপুর খবর পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

reporter / ৩০৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান।
প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ওসি বলেন, দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। আর দেশের স্বার্থে এই দায়িত্ব সফল ভাবে পালন করতে হলে সরকার ও গণমাধ্যম একে অপরকে সহযোগিতা করতে হবে।
পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল হোসেন ও উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, কার্যনির্বাহী সদস্য শিমুল হাছান, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য রুহুল আমিন খান স্বপন, মেহেদী হাছান, আ. কাদির, মনির হোসেন, ফখরুল আলম, কে এম হাছান, ফাহাদ খান,  জসিম উদ্দিন, এফএ মানিক প্রমূখ।


এই বিভাগের আরও খবর