শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি আটক

reporter / ৩৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ফরিদগঞ্জে জোরপূর্বক তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত মূল আসামী শিমুলকে গতকাল  ১১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জ থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও এস.আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আটক করে।
গত ৯ জানুয়ারী রোববার উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের স্কুলে থেকে বাড়ি ফেরার পথে তিন বখাটে ওই  শিক্ষার্থীকে জোরপূর্বক  তুলে নিয়ে লিপি বেগমের বসত ঘরে  ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে ধর্ষক।
পরে ওই ছাত্রী ধর্ষকের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে ওইদিন সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে।
উল্লেখ্যঃ ৯ জানুয়ারী রাতে শিক্ষার্থীকে ধর্ষনের সহযোগিতা করায় তিন সন্তানের জননী লিপি বেগম (৩২)কে আটক করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপর দুই আসামী ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৬)কে ১০ জানুয়ারী সোমবার সকালে কুমিল্লা থেকে আটক করে। এছাড়াও ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মূল আসামীকে প্রযুক্তি ব্যবহার করে সু-কৌশলে চাঁদপুর লঞ্চঘাট থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন।


এই বিভাগের আরও খবর