শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে ডা: সাগরের ফ্রী মেডিকেল ক্যাম্প।।চিকিৎসা সেবা পেলেন ৮ শতাধিক রোগী

reporter / ৩৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা প: ইউনিয়ন এর আব্দুল হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ ই আগষ্ট সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৮ শতাধিক রোগী কে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এই সময়  চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মেডিসিন ডা: সাইফুল ইসলাম সোহেল, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ফজলুর রহমান সহ ডিপ্লোমা ডাক্তার আবদুর রউফ রুবায়েত, ডাক্তার মো: হাসান সহ আরো কয়েকজন।
ফ্রী মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ ও সাধারণ সম্পাদক রাসেল মজুমদার সহ নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশ্য ডা: হারুন অর রশিদ সাগর বলেন, আজকের দিনে বাংলাদেশের রাখাল রাজা হাজার বছরের সেরা বাঙ্গালী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের ৪৭ তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রয়াসে প্রতিবছরের ন্যায় এই বছর ও চেষ্টা করছি মহান নেতাকে স্বরন করতে, তার আত্মার শান্তি কামনায় মানুষের পাশে দাঁড়াতে। আজকের দিনে আমি দাবী জানাই জাতীর জনকের হত্যাকারী পলাতক আসামিদের দ্রুত সময়ে পিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এবং এই হত্যা কান্ডের পিছনের কুশীলবদের ও চিন্হিত করার দাবী জানাই। তিনি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া সকল চিকিৎসকদের ধন্যবাদ জানান এই মহৎ কাজে সময় দেয়ার জন্য।


এই বিভাগের আরও খবর