শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

reporter / ২৮৮ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

শোক কে শক্তিতে রূপান্তরিত করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করবো
……………………… মেয়র আবুল খায়ের পাটওয়ারী 
মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :
জাতীয় শোক দিবস পালন কল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখত গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, মুক্তিযুদ্ধের  মধ্যে স্বাধীন হওয়া বাংলাদেশকে যারা মেনে নিতে পারে নি, তারাই জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মতো নৃংশস কাজ করতে পেরেছে। তাদের দোসররা আজও এদেশে বহাল তবিয়তে রয়েছে, এখন আবার হুংকার শোনা যায়। কিন্তু তারা ভুলে গেছে, জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায় আসিন। তিনি এদের সকলকে ভালভাবেই চিনেন। তাই তাদের সেই স্বপ্ন কখনও সফল হবে না। শোকের মাসকে আমাদের শক্তিতে রূপান্তরিত করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করবো। জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার মধ্যে দিয়েই আমরা শোক দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তারাই এই কাজকে এগিয়ে নিতে পারি।
রোববার(৭ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।  পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন, আবুল হাসেম, জায়ের হোসেন বাবুল পাটওয়ারী, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শোক দিবস পালনে কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে  শোক দিবস পালন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরও খবর