শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে ডা: হারুনুর রশিদ সাগর এর সমর্থনে সেকদিতে উঠান বৈঠক

reporter / ২৭১ ভিউ
আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :  
২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের  সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক জেলা বিএমএর সভাপতি ও  চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা: হারুনুর রশিদ সাগর  উপজেলার ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন এর সেকদিতে উঠান বৈঠক করেন।
শুক্রবার বিকেলে সেকদি মুন্সীবাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ডা: হারুনর রশীদ সাগর বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়তে হবে। আমাদের দলীয় নেতৃবৃন্দের এই মূহুর্তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সকল মত ও পথ ভূলে একসাথে এই আসনটি নেত্রী কে আবারো উপহার দিতে হবে।   গত সাড়ে ১৪ বছরে জাতীর জনকের যোগ্য উত্তরসুরী শেখ হাসিনার সরকার সারা দেশের উন্নয়নে যে সকল ভূমিকা রেখেছেন তা বিশ্বের মানুষ স্বীকার করে। কিন্তু আমাদের দেশের একশ্রেণির লোক তা স্বীকার করে না, তারা হলো অজ্ঞ ও অন্ধ, আজকে দেশের নাগরিক হিসেবে আমরা শেখ হাসিনার বদৌলতে বিশ্ব দরবারে পরিচয় দিতে পারি। ৪১ সালে একটি উন্নত বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে এটা আমরা দৃড় ভাবে বিশ্বাস করি। আমি দীর্ঘ ২০ বছর ধরে ফরিদগঞ্জের মানুষের পাশে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাহাদাত হোসেন মুন্সীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারীর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য নূরে আলম মাসুদ রানা,  জেলা সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বকাউল,  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ, চান্দ্রা কলেজের শিক্ষক জুয়েল তপাদার, বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ডা: আনোয়ার হোসেন সৈকত, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, তাজুল ইসলাম  ফেনু মিজি প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা মমিন তপাদার,  যুবলীগের নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আমির হোসেন, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাসেল মজুমদার,   সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কামাল হোসেন, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা আশ্রাফ পাটওয়ারী মিঠু,  উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত  ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের নেতা মাসুদুর রহমান গাজী, মনসুর আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর পূর্বে সকালে তিনি
 নিজ গ্রামের বাড়িতে প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার  ও  ফ্রী মেডিকেল ক্যাম্প করে ৬০ জন অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেন। এরপর  বাদ জুমা নিজ ইউনিয়নের মিন্নতিয়া দরবার শরিফ, সাইফুল মুজাদ্দেদির দরবার শরিফ জিয়ারত এবং সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম মনসুর আহমেদ তপাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক মরহুম মিরন হোসেন খাঁন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মরহুম আজিজুর রহমান মধু ডাক্তার এর কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন।


এই বিভাগের আরও খবর