শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter / ৬২৫ ভিউ
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে সারোয়ার হোসেন আহাদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে পৌর এলাকার চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ স্থানীয় খোলাফায়ে রাশেদিন মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী ও ওই গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালাতো ভাইয়ের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আহাদ। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ্ আলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর