শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে পুনরায় নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আলী আহম্মদ মেম্বার

reporter / ৩৯৮ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৬ ওয়ার্ড থেকে দ্বিতীয় বার নির্বাচিত মেম্বার মো. আলী আহম্মদ বেপারী।
সদ্য অনুষ্ঠিত হওয়া ৫ম ধাপের ইউপি নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের ৬ ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে মো. আলী আহম্মদ বেপারী পুনরায় মেম্বার নির্বাচিত হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, আমার সকল শুভাকাঙ্খী, যারা আমার জন্য বিনা পারিশ্রমিকে স্ব-উদ্যোগে পরিশ্রম করেছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যারা নির্বাচনী দায়িত্ব পালনসহ সহযোগীতা করেছেন ও সম্মানিত ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য আমি অফুরান কৃতজ্ঞ ও শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার উপর দেয়া জনগণের দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি তার জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, গত নির্বাচনেও মানুষ যে ভাবে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে ওয়ার্ডবাসীর সেবাকরার সুযোগ করে দিয়েছেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। এবার নির্বাচিত করে আমার ওয়ার্ডবাসী আমাকে আবারো ঋণী করেছে, মানুষের সেবা করার মানুষিকতা আরো বেড়েগেছে , সঠিকভাবে দায়িত্বপালনে ওয়ার্ডবাসীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা কামনা করছি।


এই বিভাগের আরও খবর