শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে ‘প্রজ্জ্বলন’র বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ল্যাম্পপোস্ট অনুষ্ঠিত

reporter / ৬৬৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে উপস্থাপিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘ল্যাম্পপোস্ট’।
২২ ডিসেম্বর বুধবার রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা ২ ঘন্টা চলে ম্যাগাজিন অনুষ্ঠানটি। পুরো ম্যাগাজিন অনুষ্ঠান জুড়ে ছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক ক্যারিওগ্রাফি, নাটিকা, নৃত্য, কৌতুক ও দর্শক পর্ব। গতানুগতিক সংগীত বা নৃত্যানুষ্ঠানের বাহিরে ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পেয়ে দর্শকদের মাঝে বেশ উল্লাস মুখরতা লক্ষ্য করা গেছে।
মেলায় আগত কয়েকজন দর্শক এই প্রতিবেদককে জানান, আধুনিক নৃত্য কিংবা গান এর বাহিরে অপসাংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন ব্যাতিক্রমী আয়োজন অনেক ভালো লেগেছে, সব মিলিয়ে কখনো হাসি কখনো কান্না সাথে ছোট্ট শিশুদের নৃত্য এবং শেষে দর্শক পর্ব সবমিলিয়ে ফুল প্যাকেজ। সাংস্কৃতিমনা দর্শকদের জন্য আজকের সন্ধ্যাটা বেশ উপভোগ্য ছিলো, ম্যাগাজিন অনুষ্ঠান ল্যাম্পপোস্ট চলাকালে মেলার স্টেজের সামনে উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে
অনুষ্ঠানের পরবর্তী সময়ে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল জানান, গতানুগতিক আধুনিকতার নামে অশ্লীলতাকে বৃদ্ধাঙ্গাুলি দেখিয়ে আমরা চেয়েছি, অপসংস্কৃতি মুক্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে।


এই বিভাগের আরও খবর