শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র বিজয় দিবস উদযাপন

reporter / ২৯৬ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ 
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করলো ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন’র শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সংগঠনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল’র নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বর থেকে র‍্যালি নিয়ে প্রজ্জ্বলনের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির একটি দল উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শুরু করে তাদের বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। স্মৃতি স্তম্ভকে সামনে রেখে স্মৃতি স্তম্ভের সম্মুখে দাঁড়িয়ে যথাযথ নিয়মে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষার্থীরা। পরে সকাল ৮ টায় প্রজ্জ্বলন’র সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয় প্রজ্জ্বলন শিক্ষার্থীরা। কুচকাওয়াজ শেষে প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম’র পরিচালনায় মাঠ ডিসপ্লেতে মুক্তিযুদ্ধ ভিত্তিক অভিনয় করে উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে সংগঠনটি।
এছাড়া বিজয় দিবসের দৌড় প্রতিযোগিতায় ‘ক-বিভাগে’মেয়েদের ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রজ্জ্বলন শিক্ষার্থী রাইসা, ছেলেদের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে প্রজ্জ্বলনের আরেক শিক্ষার্থী নীরব এবং উন্মুক্ত বিভাগের দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি জাহিদুল ইসলাম রাসেল।
পুস্পঅর্পন ও কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপস্থিত ছিলেন, প্রজ্জ্বলনের নির্বাহী কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, ক্রীড়া সম্পাদক তাহসীন মিলন,সাংগঠনিক সম্পাদক  আহম্মেদ সাকিব, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, সদস্য সালমান রাফি, আল-আমীন হোসেন, ফিরোজা আক্তার হাওয়া, রেদোয়ান,খলিলুর রহমান সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর