শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে প্রজ্জ্বলের ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
দুই বেলা খাবারের ব্যবস্থা করতে গিয়ে পরিবারের শিশুদের স্কুলের পাঠানোর সুযোগ হয়নি। কখনো সৌভাগ্য হয়নি একটা ভালো পোশাক পরার কিংবা পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার। সমাজের মানুষদের একটা বড় অংশ যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখনই ফরিদগঞ্জে কয়েকজন তরুণ শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছেন সুবিদা বঞ্চিত শিশু ও সামাজিক সংগঠন প্রজ্জ্বল। প্রজ্জ্বলন সংগঠনটি প্রতিষ্ঠারপর থেকেই সুবিদাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন উৎসবে বা দিবসে নানা আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রজ্জ্বলন।
 ঈদ উপহার নতুন জামা পেয়ে হাসি ফুটেছে সুবিদাবঞ্চিত ওইসব শিশুদের মুখে।
ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ৩০ এপ্রিল শনিবার দুপুরে  প্রজ্জ্বলনের ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বাসসের প্রতিনিধি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান সালাম আজাদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন  জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম (রিপন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এসব পথশিশু ঈদের আগে নতুন, ভালো এবং উন্নতমানের জামা কাপড় পেয়ে খুশিতে আর মহানন্দে আত্মহারা। পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সব সময় অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকব।
এসময় প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীম’র সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হাসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা গাজী মমিন, ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইন,মেঘনা বার্তার সংবাদাতা আবদুল কাদির, সংবাদ সারাবেলার সংবাদদাতা জসিম, ফরিদগঞ্জ  পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রণি,জাহিদুল ইসলাম রাসেল, তাহসিন মিলন, শাকিল হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর