শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এফ.এ.মানিকঃ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ফারিসা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ফারিসার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মহেশ শর্মা। সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মহেশ শর্মা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নোমান ও প্রধান সমন্বয়ক ফরিদ আহমেদ মুন্না।
কমিটি ঘোষণার পূর্বে সংগঠন সম্পর্কে অবহিত করেন প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক মহেশ শর্মা। সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা মন্ডলির একটি কমিটিও রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের দুই জন করে প্রাক্তণ ছাত্র কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন। ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নিতে প্রতিটি ব্যাচের আলাদা কমিটি গঠনে সহায়তা করা হবে বলে ফারিসার নয়া সাধারণ সম্পাদক মহেশ শর্মা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর