শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু

reporter / ৪১৮ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
২৯ মে রোববার সকাল সাড়ে আটটার সময় নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জে আসার পথে ঢালি বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে পড়ে যান।
স্থানীয়রা উনাকে উদ্ধার করে ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেলা সাড়ে দশটার সময় মারা যান।
সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকার পাটওয়ারী বাড়ির মৃত হাসমত উল্লাহ পাটোয়ারীর ছেলে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে,আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর