শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে সিমেন্ট ভর্তি ট্রাক গতিরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

reporter / ৩৫২ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার:ফরিদগঞ্জ রায়পুর সড়কের খেজুরতলা নামক স্থানে সিমেন্ট ভর্তি ট্রাক গতিরোধ করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ব্যবসায়ী জলিল জানান,৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার খেজুরতলায় ব্যবসায়ী মেসার্স জলিল এন্টারপ্রাইজের সিমেন্ট ভর্তি ট্রাক ফরিদগঞ্জ রায়পুর সড়কের ফকির বাড়ি সংলগ্ন স্থান থেকে একই এলাকার মৃত ইসমাইল হোসেন ছিড়ুর ছেলে জহিরুল ইসলাম মুলাম, শরীফ হোসেন মুলাম, জহিরুল ইসলামের ছেলে শুভ ও শান্তসহ কয়েকজন মিলে ট্রাকের গতিরোধ করে ট্রাকে থাকা মোঃ আব্দুল মতিন (৪৮) ইয়াছিন (২৭)কে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে আব্দুল মতিন এর কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত দুজনের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে ফরিদগঞ্জ থানায় অবগত করলে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে আব্দুল মতিন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। আপর জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এই সন্ত্রাসী হামলা ও ছিনতাই এর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এই ঘটনার অভিযুক্ত জহিরুল ইসলাম মুলায়মের সাথে মুঠোফোনে কথা বলে তিনি বলেন, আমি শাহ সিমেন্ট ম্যানেজার মোমিনের অনুমতি নিয়ে ট্রাক গতিরোধ করি। আমি ভেবেছিলাম এগুলো আমার সিমেন্ট। মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ সেলিম মিয়া জানান, তাদের উভয়ের মধ্যে ব্যবসায়িক সমস্যা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।


এই বিভাগের আরও খবর