শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

reporter / ২৭৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শোল্লা বাজারে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শোল্লা স্কুল এন্ড কলেজ ফুটবল টিমের খেলোয়াড়দের ওপর ফরিদগঞ্জ এ.আর. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের উপস্থিতিতে তারই শিক্ষার্থী কর্তৃক বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও প্রধান শিক্ষকসহ দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাসনাত নয়ন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক  আবু জাফর খসরু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: মালেক মহন  মোল্লা, দাতা সদস্য ও বাজার কমিটির সভাপতি শফিউল আজম শুকু পাটওয়ারী।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য সৈকত মোল্লা, দাতা সদস্য সবুজ পাটওয়ারী, অভিভাবক সদস্য আ: কুদ্দুস পাটওয়ারী ও যুবলীগ নেতা আরিফ চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরও খবর