শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের উদ্যোগে এতিম শিশুদের আহারের ব্যবস্থা

reporter / ২৮৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে ‘স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনে’র পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রসহ এতিম শিশুদের জন্য  দুপুরের খাবারের আয়োজন সম্পন্ন হলো।
৭ই মে (রোববার) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামের মাদ্রাসায়ে জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলুম মাদ্রাসা’র প্রায় অর্ধশতাধিক এতিম ছাত্র  শিক্ষকদের  দুপুরের খাবার গ্রহণ ও কুশল বিনিময় করেছেন স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাবেক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সুস্বাদু খাবারের প্রতি ঝোঁক আমাদের সকলেরই আছে, কিন্তু পিতা-মাতাহীন এতিম শিশুদের সব সময় তা পায় না। তাই আমাদের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে মাদ্রাসার ছাত্রসহ এতিম শিশুদের নিয়ে আজকের এই আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছি যাতে কারে অন্তত কিছু সময়ের জন্য হলেও এই কোমলমতি শিশুদের মাঝে এক টুকরো তৃপ্তির হাঁসি ফুটে উঠে। স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত সমাজের বিভিন্ন রকম সেবামূলক কাজ করে আসছে।  আগামীদিনগুলোতে সমাজের জন্য আরো বেশী কল্যানকর সেবা মূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলের সু-পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
এদিন মধ্যাহ্নভোজ আয়োজনে সংগঠনটির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য মাহমুদ হাসান, আহমেদ সাব্বির, মোঃ রাসেল আহমেদ, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ শাকিল হোসেন।


এই বিভাগের আরও খবর