শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৯০ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়  বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও  সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে  রবিবার বিকেল  উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা’র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না  থাকায় আল – হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ৫ হাজার টাকা ও রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং মোবাইল কোর্ট এর খবর পেয়ে রূপসা বাজারে মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের  লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ, আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর