শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে ৫ মাদক কারবারি আটক

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২০ জানুয়ারী বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩৭)কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
একইদিন এস.আই মোঃ মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার উত্তর কাছিয়াড়া ওয়াপদা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব (২৬)কে ১শ’৫০ পিস ইয়াবা, পৌরসভা এলাকা থেকে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রকাশ নয়ন (৩৫)কে ১০পিস ইয়াবা, মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল প্রকাশ খোকন (৪৪)কে ৮পিস এবং পৌরসভার উত্তর কেরোয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবু হানিফ (২৬)কে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।
এদিকে মাদক ব্যবসায়ী রাকিবের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর