শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলায় যাত্রিক ১৭ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

reporter / ২৯৪ ভিউ
আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন যাত্রিক -১৭ এর আয়োজনে
ফরিদগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ পরিক্ষার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
 অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও  পুরষ্কার বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিবেন। বর্তমান সরকার মেধার বিকাশ ঘটাতে শিক্ষকদেরকেও দক্ষ করে গড়ে তুলতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ার অনুরোধ করেন এবং সেই আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরকে গড়ে তুলতে আহ্বান জানান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি ও   ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ১ নং বালিথুবা প: ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন যাত্রীক ১৭ এর সভাপতি পিয়াশ চন্দ্র দাস। এই সময় ৩০  ১০ বিদ্যালয় থেকে পরিক্ষার মাধ্যমে বিজয়ী ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরষ্কার তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গন,  জেলা ছাত্রলীগের সাবেক নেতা হারুনুর রশিদ,  ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান এর স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিলেন চাঁদপুর ফ্যামেলি কেয়ার হাসপাতাল।


এই বিভাগের আরও খবর