শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেত্রী’র ইন্তেকাল

reporter / ৩৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেত্রী ও গত উপজেলা নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তার (শেলী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
আজ ১০ অক্টোবর (সোমবার) দুপুর ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
মরহুমের ছোট ভাই সাবেক পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার বড় বোন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রলীগের মহিলা সম্পাদিকা এবং আওয়ামিলীগের দূঃসময়ের নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি তার স্বামীর রেখে যাওয়া গার্মেন্টস ব্যবসার দেখা শোনা করতেন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩২ হাজার ভোট পেয়েছিলেন। তিনি স্বাভাবিক সুস্থ ছিলেন হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে কোম্পানী বাড়ির সামনে বাদ এশা মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর