শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

 মোঃ হাছান আলীঃ
দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপরে হামলার  প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের আয়োজনে ১২ মার্চ (রবিবার) বিকালে শান্তি সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের প্রধান কার্যালয় প্রাঙ্গণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়,শত শত নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রাসেল মিয়াজী, জিল্লুর রহমান দিপ, রায়হানুজ্জামান, রাসেল, পৌর যুবলীগ নেতা তানভীর হোসেন নীলু,শাকিল হোসেন, হৃদয় মিজি, সিফাত হোসেন রানা, রোমান, সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।
এ সময় যুবলীগ নেতারা বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছেন। এই স্বাধীনতার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে যুবলীগের নেতাকর্মীরা।আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামসপরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগ মাঠে ছিল এবং থাকবে।


এই বিভাগের আরও খবর