শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বঙ্গবন্ধুর জন্মদিনে ভূমিষ্ট শিশু  ‘রেণু’র পাশে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ 

reporter / ৩৯৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে জাতীয় শিশু দিবসের প্রথম প্রহরে জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘রেণু’। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গমাতার ডাকনাম (রেণু) অনুসারে শিশুটির নাম রাখা হয়।
১৭ মার্চ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে শিশুটি জন্ম গ্রহণ করে।
এই দিন সকাল সাড় ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করে হাসপাতালে ছুটে যান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি শিশুটির মায়ের হাতে ফুল এবং শিশুটির জন্য শুভেচ্ছা উপহারও তুলে দেন। এরপর শিশুটিকে কোলে তুলে নিয়ে তার মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাকনাম অনুসারে শিশুটির নাম রাখেন রেণু। রেণুর মা এই নাম শুনে খুশিতে হেসে ওঠেন।
জেলা প্রশাসক শিশু রেণুর জন্য প্রাণখুলে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান দৈনিক প্রিয় চাঁদপুরকে বলেন, ১৭ মার্চ প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ৫ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী লিজার একটি শিশুকন্যার জন্ম হয়। মা এবং নবজাতক দু’জনই সুস্থ আছে।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দৈনিক প্রিয় চাঁদপুরকে বলেন, জাতির পিতা জন্মদিন উপলক্ষে আমরা এ উদ্যোগ নেই। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকালে শিশু এবং তার মাকে শুভেচ্ছা জানিয়েছি। বাচ্চাটি খুব সুন্দর হয়েছে, সুস্থ আছে।


এই বিভাগের আরও খবর