শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শিশুদের মাঝে চাঁদপুর বিচার বিভাগের খাবার পরিবেশন

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শোকসভা,  কোরআনখানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ আগষ্ট )  সকালে শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গনে জাতীয় পতাকা অধনিমিত শেষে শোকসভার আয়োজন করা হয়।  সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শোকসভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।

শোকসভা শেষে ওইদিন দুপুরে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে চাঁদপুর শহরের ১৩ নং ওয়াডস্থ ওয়ারলেস মুন্সিবাড়ি সংলগ্ন  মিজাপুরস্থ দারচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা, এতিমখানা লিল্লাহ বোডিংয়ের মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

মাদরাসায় শিশুদের খাবার পরিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।  উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মুহাম্মদ শামসুল ইসলাম,  যুগ্ম জেলা ও দায়রা জজ ( ১ )  শাহেদুল করিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক  অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ হাসান, ল্যান্ড সাভে টাইবুন্যালের বিচারক পারভেজ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, কাতিক চন্দ্র ঘোষ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান,  শফিকুল ইসলাম,  লিগ্যাল এইড অফিসার সাকিব হাসান, সিনিয়র সহকারী জজ মহিউদ্দিন,  সহকারী জজ মোস্তফা পারভেজ, ইবরাহিম সরকার, আব্দুল কাহার বিল্লাহ,  জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, জেলা জজ আদালতের নাজির সানাউল্লাহ তালুকদার, নায়েবে নাজির নাদিম সহ বিচার বিভাগের অন্যান্য কমকতাগন।

খাবার পরিবেশন অনুষ্ঠানে  দোয়া ও মোনাজাত করেন মাদরাসার মুদীর ও চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মোনাজাতে অংশ নেন খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী ভূঁইয়া, চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি জিয়াউদ্দিন খন্দকার, সহ-সভাপতি হাফেজ মোঃ গোলাম হোসেন কাজী ও  মোঃ মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ ফারুকুল ইসলাম মিজি, হাফেজ মাওঃ মোঃ শাহাদাত হোসেনসহ ছাত্রবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করেন। মিলাদ -কিয়াম পরিচালনা করেন মাদরাসার ছাত্র মোঃ মাহবুবুর রহমান।

ক্যাপশান – বঙ্গবন্ধুর শাহাদাত বাষিকীতে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে দারুচ্ছুন্নাত মাদ্রাসায় শিশুদের মাঝে খাবার পরিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।  পাশে উপস্থিত মাদ্রাসার শিশুরা।


এই বিভাগের আরও খবর