শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম এর বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণ মিলেনি

reporter / ২৫১ ভিউ
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত সাপেক্ষে দুর্নীতির কোন প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। ফলে তার বিরুদ্ধে অভিযোগটি পরিসমাপ্ত করেন দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে তাজুল ইসলাম মিজি আল্লাহর উপর শুকরিয়া আদায় করে দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা যায়, চাঁদপুর সদর ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ তাজুল ইসলাম মিজির বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ লুটপাট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে। সে অভিযোগটি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কোন প্রকার প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করেন সে অভিযোগটি।
চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজি তার মেয়াদকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারি সেবাগুলো জনসাধারণের মাঝে সঠিক ভাবে বন্টন করেছেন।
সরকারি বরাদ্দগুলো সঠিক ভাবে তদারকি করে সর্ব মহলে প্রশংসনীয় হয়েছেন। তিনি একজন জনবান্ধন চেয়ারম্যান হিসেবে চাঁদপুরে সর্ব মহলে পরিচিতি লাভ করেছেন এবং উপজেলায় দুই দু’বার সরকারি ভাবে শেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরুষকৃত হয়েছেন।
চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগে কোন প্রকার দুর্নীতি প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করায় আল্লাহর কাছে অবশেষে শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ সততার জয় হয়েছে, সত্যের জয়,অসত্যের ক্ষয় লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি জীবনে শেষ দিন পর্যন্ত বালিয়ার মানুষের সেবা করে যেতে চান। তারজন্য সবার কাছে দোওয়া ও সহযোগিতা কামনা করছেন।


এই বিভাগের আরও খবর