শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দাফন সম্পন্ন

reporter / ৬৪৬ ভিউ
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের কৃতি সন্তান, জনকন্ঠের পত্রিকার সাবেক সাব এডিটর, গন মুখের নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক অগ্নি স্বাক্ষীর সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের ৩ বারের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু ২৯ অক্টোবর রবিবার রাত আড়াইটায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ অইন্না ইলাহি রাজিউন।

সে স্ত্রী, দুই সন্তান, বাবা-মা,ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। রবিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য দেন- ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার ও মরহুমের ছোট ভাই উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

এদিকে শাহজাহান সিরাজ সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইলশেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান এসি মিজান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাতেন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল খলিল।


এই বিভাগের আরও খবর