শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।। প্রতি বুধবার চলে গনশুনানী

reporter / ২৭৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বুধবারের ন্যায় গতকাল  ১১ মে বুধবার বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  অঞ্জনা খান মজলিশ নিজ অফিস কক্ষে গণশুনানি করেন। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসেন জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যা নিয়ে এবং জেলা প্রশাসক  তাদের কথা ধৈর্য্য সহকারে শোনেন। সেবাপ্রার্থীদের কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেওয়া হয় ও কিছু অভিযোগের তদন্তের আদেশদান করা হয়। সুশাসন নিশ্চিত করতে এই গণশুনানি  ভূমিকা রেখে চলেছে।

মানুষের চাওয়াগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান বলে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ দৈনিক প্রিয় চাঁদপুরকে বলেন, প্রশাসনিক কাজের মাধ্যমে যাতে এলাকার মানুষ উপকৃত হয়, এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য । তাদের সেবাকে সহজ করার জন্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যত কাজ আছে করতে চাই এবং শুরুও করেছি।
তিনি আরও বলেন, আমার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে, সেটি হলো জনগণের দৌড়গড়ায় সৎভাবে সঠিক সেবা পৌঁছে দেওয়া। যাতে মানুষ কোনোরূপ হয়রানি না হয়ে সঠিক সেবা এখান থেকে নিয়ে যেতে পারে।
জেলা প্রশাসক বলেন, আমি জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলতে চাই। আমি প্রতি বুধবার এখানে গণশুনানি করি। অনেকে বিভিন্ন দফতরে হয়রানির শিকার হন, তাদের জন্য আমার দ্বার খোলা। আমি যে শুধু বুধবারই শুনি তা কিন্তু নয়, অন্য সময়ও আসলে আমি মানুষের কথা শুনি এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করি।


এই বিভাগের আরও খবর