শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলবের কাশিমপুরে সিএনজিসহ দুই চোর আটক

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণ পুর ইউনিয়নের কাশিমপুর এলাকার ১টি ছাগল ও একটি সিএনজিসহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কাশিমপুর বারদুয়ার মিয়সজী বাড়ীর সামনে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বারদুয়ার দীঘিরপাড় গ্রামের নুরু সর্দারের ছেলে মোঃ রেফা সর্দারের একটি ছাগল নিয়ে সিএনজি যোগে যাওয়ার সময় এলাকাবাসী রুবেল (২৬) নামে এক চোর ও সিএনজি চালক রবিউল (২২) কে আটক  করেন। আটক রবিউল ও  রুবেলের বাড়ী হাজিগঞ্জ উপজেলার  ৩ নং কালচো ইউনিয়নের মারকি গ্রামের তার পিতার নাম আবু কালাম।
পরে এলাকাবাসী মতলব দক্ষিণ থানায় বিষয়টি অবগত করলে এসআই কবির হোসেন ঘটনাস্থল থেকে দুই চোরকে আটক করে এবং চোরাইকৃত ছাগল ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।
এলাকার একাধিক ব্যক্তি জানান আমাদের এলাকায় বেশ কিছুদিন যাবৎ গরু-ছাগল সহ বিভিন্ন আসবাবপত্র প্রায়ই চুরি হচ্ছে। চুরির ঘটনার সাথে তাদের সম্পৃক্ত রয়েছে তাই আটককৃতদের কাছ থেকে তথ্য নিয়ে চোরের গডফাদরদের ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
২৬ জুন রবিবার আটক দুই চোরকে চুরি মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করেন।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই চোরকে আটক করা হয়েছে। চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর