শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে ইজিবাইক চুরির শোকে চালকের মৃত্যু, স্বজনদের আহাজারি

reporter / ৩০৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পচ্চিম নাগদা গ্রামে ইজিবাইক চুরির শোক সইতে না পেরে গতকাল  শুক্রবার দুপুরে আবুল বাশার (২৭) নামক ইজিবাইক চালক হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সে ওই গ্রামের মৃত মাওলানা কপিল উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে সজনদের মাঝে এক হৃদয়বিদারক আহাজারি দেখা যায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৯ মার্চ) রাতে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে গ্যারেজের তালা ভেঙে তিনটি ইজিবাইক চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই তিনটির মালিক তিনজন। একটির মালিক তার বড় ভাই আবুল কালাম ও অপরটির মালিক আব্দুল মোতালেব মোল্লা। তিনজনের মধ্যে সবচেয়ে গরীব ও অসহায় হলেন আবুল বাসার। ইজিবাইকের দৈনিক আয় দিয়ে স্ত্রী এবং ২ ও ৪ বছরের দুটি কন্যা সন্তান নিয়ে সংসার চলতো তাদের।
বড় ভাই হারুন বলেন, ‘ইজিবাইকটি চুরি হওয়ার পর থেকেই তার ভাই আবুল বাসার অসহায়ের মতো বাড়ীতে বসে বসে চিন্তা করতো, এখন কিভাবে তার সংসার চলবে। শুক্রবার সকাল আনুমানিক ৮টায় বাড়ীর পার্শ্বে একটি জমিনে গরুর ঘাস কাটতে গেলে সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে উদ্ধার করে প্রথমে মতলব ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দাউদকান্দি যাওয়ার পর সে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন  বলেন, ‘ইজিবাইকটি চুরি হওয়ার পর থেকে ছেলেটি কর্মহীন হওয়ায় নানা চিন্তায় সে অসুস্থ হয়ে পড়ে।তার সংসারের উপার্জনের মাধ্যমই ছিল ইজিবাইকটি।একটি এনজিও থেকে ঋণ উত্তোলন করেন ইজিবাইকটি ক্রয় করেছে। যার কিস্তি পরিশোধ করতে পারেনি এখনো।’
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, চুরির বিষয়টি কেউ জানায়নি। তবে এলাকাবাসীর মাধ্যমে ইজিবাইক চালকের মৃত্যুর বিষয়টি আজকে শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর