শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে পৃথক দুটি অগ্নিকান্ডে ঘর ও গরু ভস্মিভূত

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি  ঘর ও একটি গরু ভস্মীভূত হয়েছে।  এছাড়া  আগুনে পুড়ে আরও একটি গরু গুরুতর আহত হয়। এতে কমপক্ষে পাঁচ  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ছয় ব্যক্তি আহত হয়েছে।
জানা যায়,উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মিরামা তালুকদার বাড়িতে বুধবার সকাল ১০ টার দিকে শফিউদ্দিন তালুকদারের রান্না ঘরের চুলা থেকে  অগ্নিকাণ্ডের সূত্রপাত  ঘটে। এতে রান্না ঘর, বসতঘর,একটি গরু পুড়ে যায়।
অপরদিকে  দুপুর ১২ টার দিকে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের দশপাড়া এলাকায় দে বাড়িতে  রান্না ঘর থেকে আগুন লেগে নেপাল চন্দ্র দের বসত ঘর, রান্নাঘর ও গোয়াল ঘর ভস্মিভত ও একটি গরু আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে। পাশে থাকা আরো ২টি বসত ঘর আংশিক ক্ষতি হয়েছে। এতে তিন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
 দুটি অগ্নিকাণ্ডের শুরুতে এলাকার লোকজন ও পরে ফায়ার সার্ভিসের একটি টীম আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করে।  আহতদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
স্থানীয় ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন ও মহিলা কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা সরজমিনে পরিদর্শন করে তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর বলেন, আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বাড়ির লোকজন ও তাদের   সম্পদ রক্ষা পেয়েছ ।


এই বিভাগের আরও খবর