শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে মাইক্রো- সিএনজি  সংঘর্ষে চারজন নিহত, গুরুতর আহত  এক 

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

মতলব  দক্ষিণ সংবাদদাতাঃ
মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া বাজার এলাকায় মাইক্রো সিএনজির মুখোমুখি সংঘর্ষে  দুই  যাত্রী ঘটনাস্থলে  মারা গেছে। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দুই জনের মৃতু্য হয়েছে।
ঘটনাস্থলে নিহত চালক জসীম  উদ্দীন মোল্লা(৪৯)এর বাড়ি মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়।  সে জালাল উদ্দীন মোল্লার ছেলে। হানিফ বেপারী(২৮) এর বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায়। তার বাবার নাম হারুন বেপারী।
এছাড়া  চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা হাসপাতালে মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে  নিহত হানিফ বেপারীর স্ত্রী   জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ দুর্ঘটনাটি আজ ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই বাজারের জামে মসজিদ লাগোয়া  ঘটে।  সিএনজিটি চাঁদপুর থেকে ছেড়ে মতলব ও মাইক্রো বাসটি চাঁদপুর যাচ্ছিল।
 প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি( চাঁদপুর -থ-১১-২৭৯৬) ও মাইক্রো বাসটি( ঢাকা মেট্রো-চ -১৯-৮০১২) খুব দ্রুত গতির মধ্যে ছিল। এতে মাইক্রো বাসের সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
এদিকে বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। পুলিশ উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে  নিহত চালক ও মাইক্রো বাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর