শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে সড়ক দুর্ঘটনায় আহত তানজিলার মৃত্যু, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মীম

reporter / ৪০২ ভিউ
আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব দক্ষিনে সড়ক দূর্ঘটনায় আহত ৪ জনের মধ্যে দুই সন্তানের জননী তানজিলা (২৮) এর মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। অপর দিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খাদিজা আক্তার মীম। বাকী দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে তানজিলার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম পড়েছে।
উল্লেখ্য গত ৯ জুন বিকালে মতলব পৌরসভার দগরপুরে সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, দুর্ঘটনার দিন দগরপুর গ্রামের মিজানের মেয়ে খাদিজা আক্তার মীম এবং বদলের স্ত্রী তারা দু,জন দগরপুর গ্রামে বাড়ির সামনে পাকা সড়ক বাদে সোল্ডার সাইটে কাঁচা রাস্তায় দাঁড়িয়ে কাহারো জন্য অপেক্ষা করছিল, এর মধ্যে নায়েরগাঁও থেকে যাত্রীবাহী একটি সিএনজি তাদের দু,জনকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাদের দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে তানজিলা (২৮) এর অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
সিএনজি চালক পলাতক রয়েছে। তার বাড়ি নায়ের গাঁও, মতলব দক্ষিণ।


এই বিভাগের আরও খবর