নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে জোর করে জায়গা দখলের অভিযোগ উঠেছে। জমির মালিক ভুক্তভোগী সুলতান আহমেদ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, সাবেক জেলা ত্রিপুরা পরবর্তীতে কুমিল্লা হালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৩৮ নং নিশ্চিন্তপুর মৌজার (হরিনা গ্রামের) ৪৬ নং খতিয়ানে মৃত নূরুল ইসলামের ওয়ারিশ সুলতান আহমদ গংদের ওয়ারিশ ও ক্রয় সূত্রে ১০৭ শতক ভূমির মালিক ও দখলদার। কিন্তু রেকর্ড জরিপে ভুলবশত ৫৬ শতক অন্তর্ভুক্ত হয়। পূর্বে ১৪ শতক বিক্রি হওয়ায় এখন রেকর্ড বাকী ৩৭ শতক। এই জমিতে সুলতান আহমেদ গংরা মৌসুমি ফসলাদি চাষ করে আসছে। কিন্তু রেকর্ডে ভূল থাকার কারনে বহু আগের ওয়ারিশ মৃত- ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক গংরা জোর করে জমি দখলের চেষ্টা করছে।
এবিষয়ে মামলার বাদী সুলতান আহমদ বলেন, ওয়ারিশ ও ক্রয় সূত্রে এই জমির মালিক আমরা। রেকর্ড ভূল হয়েছে তা সংশোধনের জন্য মামলা করা হয়েছে। আদালত থেকে এর ফয়সালা হবে। মোজাম্মেল হক গংরা আমাদের পূর্ব পুরুষদের ওয়ারিশ। তারা বাহিরের লোকজন দিয়ে জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করছে। পরে মতলব উত্তর থানা পুলিশের বিষয়টি অবহিত করা হয়। পুলিশ আদালতের নির্দেশে মেনে চলার জন্য উভয় পক্ষের লোকজনদের নির্দেশ দেন।