শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

reporter / ২৭৯ ভিউ
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকতে বলেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, শনিবার সকালে ০১৯২৩-৮৯১ ৬১৭ মোবাইল নম্বর থেকে ছেংগারচর বাজারের একাধীক ব্যবসায়ীর কাছে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। বিষয়টি সন্দেহ হলে ছেংগারচর পৌর বণিক সমিতির নেতৃবৃন্দরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি ফেসবুক আইডি থেকে একটি বার্তা দেন। সে বার্তায় তিনি এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে জানিয়েছি। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। কারো সাথে এমন কোন ঘটলে তৎক্ষণিক আমার ব্যবহৃত মোবাইল ০১৭১৩-২৪৭ ৪৫৩  নম্বরে কল করে জানানোর অনুরোধ জানান তিনি।


এই বিভাগের আরও খবর