শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

reporter / ২৪৩ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

দেশে বর্তমানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার……ড. মুহাম্মদ জালাল উদ্দিন
কামরুল হাসান রাব্বিঃ যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উত্তর উপজেলা যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দঃ লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্মআহবায়ক রাশেদুজ্জামান টিপু ও যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক বাদল,উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু,
ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক
জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার,
উপজেরা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক
সামিউল বাসার,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আহমেদ স্বপন,জেলা যুবদলের যুগ্নসম্পাদক জসিম উদ্দিন,মতলব পৌর যুবদলের সভাপতি মজিব সরকার, উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম, গজরা ইউনিয়ন বিএনপি’র সাধরন সম্পাদক শহ আলম মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধরন সম্পাদক
নান্নু গাজী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকমেহেদী হাসান ইমু, উপজেলা বিএনপি সদস্য নুরুজ্জামান প্রমূখ।

ড. মুহাম্মদ জালাল উদ্দিন তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশটাকে কিভাবে কোন জায়গা নিয়ে গেছে সরকার। দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার। দেশে এই অবস্থা তৈরি হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা যখন ১৯৭১ সালে যুদ্ধ করেছি স্বপ্ন দেখেছি সুখী সমৃদ্ধ একটি স্বপ্নের দেশ তৈরি হবে। আজকে সেই বাংলাদেশ… আমরা কষ্ট পাচ্ছি।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর