শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে জাতীয় যুব দিবস পালিত

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১লা নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে কামরুজ্জামান রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
জানা যায় যে, জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। র‍্যালীটি মতলব দক্ষিণ উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। আলোচনা সভায় প্রশিক্ষণার্থী ও সফল আত্মকর্মীগন নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রতি বছরের ন্যায় এ বছর আত্মনির্ভরশীল ও আত্মকর্মী হওয়ার লক্ষ্যে স্থানীয় এলাকার ১২জন যুব ও যুব মহিলার মাঝে ৭লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ত. ম বোরহান উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের পরিচালনায় অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ সহ শত শত যুব ও যুব মহিলা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, বর্তমানে আমাদের দেশে যুব সমাজ অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পদ। যুব ও যুব মহিলাগণ প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে অধিক দক্ষ ও পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি সকলের মাঝে আত্মকর্মী হওয়ার প্রচেষ্টা জাগ্রত করতে হবে। তবেই আমরা সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।


এই বিভাগের আরও খবর