শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে প্রতারকদের বিরুদ্ধে সমাজ সেবা অফিসের সতর্কবার্তা

reporter / ৩৫২ ভিউ
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব ও চাঁদপুর সমাজ সেবা অফিসের নাম ভাঙ্গিয়ে টাকা আদায়কারী একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সর্বসাধারনকে সচেতন ও সোচ্চার হতে সতর্কবার্তা দিয়েছে  মতলব দক্ষিণ উপজেলা সমাজ সেবা কার্যালয়। তাদের দেয়া এক সতর্ক বার্তায় জানানো হয়-
   জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের জেলা সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে দলীয় বরাদ্দ এসেছে  এটি সম্পূর্ণ একটি প্রতারক চক্রের কাজ। এটার সাথে সমাজ সেবা অফিস বা অফিসের কোন কর্মকর্তা, কর্মচারী কারোই সমৃক্ততা নেই।
প্রতারক চক্রটি ০৫/১০ জনের নামের তালিকা চেয়ে ফরমের মূল্য বাবদ টাকা দাবি করছে এবং ইতোমধ্যে কেউ কেউ প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ।
      সংশ্লিষ্ট সকলকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এবং প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হলো ।


এই বিভাগের আরও খবর