শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব দক্ষিণে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের বিদায় সংবর্ধনা

reporter / ২৯২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়। গত ৭ নভেম্বর বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, রয়মননেননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মোঃ মোছলেউদ্দিন, ঘিলাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবি সিদ্দিক, ঘোড়াধারী মাদ্রাসার সুপার আলমগীর হোসেন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিব্বির আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আসাদুজ্জামান ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক নিত্য গোপাল দাস। পরে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়। বিদায়ী আব্দুর রহিম খানকে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়েছে।


এই বিভাগের আরও খবর